রিপোর্টার : Monsur Alam ইরান তাদের অগ্রগতি ও আধ্যাত্মিক বিকাশের শত্রুদের বিরুদ্ধে সামরিক লড়াইয়ে নিজেদের “অসাধারণ সক্ষমতার” একটি অংশ বিশ্বকে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি। খবর তাসনিম নিউজ এজেন্সি'র।
শুক্রবার (১ মে) শ্রমিক দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, সামরিক ক্ষেত্রে যেমন ইরান নিজেদের শক্তি প্রদর্শন করেছে, তেমনি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও শত্রুদের আশা নষ্ট করতে হবে।